মৌলভীবাজারে মুজিব ম্যুরাল ভাঙলো ছাত্ররা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মৌলভীবাজারে মুজিব ম্যুরাল ভাঙলো ছাত্ররা

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজারে মুজিব ম্যুরাল ভাঙলো ছাত্ররা
মৌলভীবাজারে মুজিব ম্যুরাল ভাঙলো ছাত্ররা
ছবি: সংগৃহীত
Students and locals in Moulvibazar demolished a mural of Sheikh Mujibur Rahman using a bulldozer, claiming it was built without public consent. The event sparked heated protests and wide online attent..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ছাত্র-জনতা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ম্যুরাল ভাঙার সময় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের বহু মানুষ মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে দেখা যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,ছাত্রদের নেতৃত্বে একটি দল বুলডোজার চালিয়ে ম্যুরালটি ভেঙে ফেলে এবং তীব্র স্লোগান দিতে থাকে- “বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই।” উপস্থিত জনতা এই সময় করতালিতে অংশ নেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

 

আন্দোলনকারীদের অভিযোগ,এই ম্যুরাল কোনও গণদাবির ভিত্তিতে নির্মিত হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী,এটি সরকারপন্থী অপচয়ের প্রতীক। ছাত্র-জনতা বলছে,"জনমতের তোয়াক্কা না করে,কোটি কোটি টাকা ব্যয় করে একটি অবৈধ প্রতিকৃতি গড়া হয়েছিল,যা বর্তমান শাসনের প্রতীকী দখলদারিত্ব প্রকাশ করে।"

 

তারা আরও দাবি করেন,শেখ মুজিবের নামে এ রাষ্ট্রে জন্ম নিয়েছে একধরনের রাজতন্ত্র,যা শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরতন্ত্রে রূপ নিয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, “যে সরকার ছাত্রদের ওপর গুলি চালায়,নাগরিকদের গুম করে, ভোটাধিকার হরণ করে,তার প্রতীক ভেঙে ফেলা নৈতিক দায়িত্ব।”

 

উপস্থিত কয়েকজন বলেন,"ভারতে পলায়নরত শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। আমরা ছাত্রসমাজ প্রস্তুত,কোনো স্বৈরতান্ত্রিক প্রতীক দেশে টিকতে দেব না।"

 

তারা আরও হুঁশিয়ারি দেন,আওয়ামীপন্থী আইনজীবীরা যদি আদালতে এই ইস্যুতে লড়াই করতে আসেন,তাহলে গণবিরোধী অবস্থানের জবাব জনগণ দেবে।

 

বিঃদ্রঃ- এই রিপোর্টটি বিক্ষোভকারীদের বক্তব্য ও প্রতিক্রিয়ার ভিত্তিতে রচিত,এতে প্রতিবেদকের নিজস্ব মতামত নেই।

Hiçbir yorum bulunamadı


News Card Generator