আড়াইহাজারের রুবেল হত্যা - ১১ বছর পর আসামি গ্রেফতার

জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার
Share on Eidok
আড়াইহাজারের রুবেল হত্যা - ১১ বছর পর আসামি গ্রেফতার
Photo: collected

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।

 
বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম। 
 
র‍্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, বুধবার (১০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার থানার বাগবাড়ী এলাকার শাহাদাত মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং সিপিসি নরসিংদীর  যৌথ আভিযানিক দল অংশ নেয়।

২০১৪ সালের ১ অক্টোবর সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার মনোহরদী ঋষেরচর গ্রামে ঘটে এই হত্যাকাণ্ড। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে প্রকাশ্যে লাঠি-রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় মো. রুবেল (২৫) নামের এক যুবককে।

রুবেলের স্ত্রী পরদিন আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০২/১৪, ধারা: ৩০২/৩৪)। মামলার অভিযোগে বলা হয়, রুবেল প্রতিবাদ করায় কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত রুবেল হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
 
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করে, আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত District News মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ District News নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা District News প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন District News মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ District News ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা District News হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী District News জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 Views