বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১( তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর সাথে তালা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার এর সহিত এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টার সময় নির্বাহী কর্মকর্তার নিজস্ব অফিস কার্যালয় সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তালা উপজেলাটি কিভাবে অন্যান্য উপজেলা থেকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নেওয়া যায়, দুর্নীতি এবং দখল দারিত্ব থেকে কিভাবে তালা বাসিকে মুক্ত করা যায়, কিভাবে তালা উপজেলাকে একটি মডেল উপজেলা রূপান্তরিত করা যায়, কিভাবে এই জনপদের জলবদ্ধতা নিরসন করা যায় এছাড়াও অন্যান্য সমসাময়িক সমস্যা এবং সমাধানে উপায় নিয়ে মতবিনিময় হয়।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।