দিনাজপুরে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত | আই নিউজ বিডি

দিনাজপুরে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Md Osman ali avatar   
Md Osman ali
দিনাজপুরে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দিনাজপুরে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বুধবার ( ৯ জুলাই)  সকাল ১০ টায় দিনাজপুর  আনসার  ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  আয়োজিত  আলোচনা সভার  মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান শুরু হয়।..

 

 

দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনিদের নিয়ে  ৭০ দিনব্যাপী “ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 

বুধবার ( ৯ জুলাই)  সকাল ১০ টায় দিনাজপুর  আনসার  ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  আয়োজিত  আলোচনা সভার  মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  কমান্ড্যান্ট   নূরুজ্জামান, পিভিএম ও সার্কেল অ্যাডজুটেন্ট মনজুরা খাতুনসহ প্রশিক্ষণের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদেরকে আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তি ও ৬জি মানের কাজের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।  প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদ বিতরণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়।

 

没有找到评论


News Card Generator