ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র… | আই নিউজ বিডি

ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য আশ্রয়কেন্দ্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতামুক্ত এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে বিশেষ প্রস্তাব রাখা হয়।..
Eidok-এ শেয়ার
ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত




জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার .. 


ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৯ জুলাই সকাল এগারেটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান লিখন,ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী এর ইনচার্জ মোঃ মানিক, শাহ বাজার মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ আবুল কাশেম সরকার, একশনএইড বাংলাদেশ- এর পার্টনারশীপ এন্ড প্রোগ্রাম এর ডেপুটি ম্যানেজার এমডি আরিফ সিদ্দিকী, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য জাহিন আলী রাতুল ও সিমা খাতুন।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, ভলান্টিয়ার, ইমাম, শিক্ষক, স্কাউটস প্রতিনিধি ও এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য, ইন্সপিরেটর সিদরাতুল মুনতাহা সহ অনেকে।
 
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য আশ্রয়কেন্দ্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতামুক্ত এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে বিশেষ প্রস্তাব রাখেন। 

Komentar 0

Tidak ada komentar yang ditemukan