জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার ..
ফুলবাড়ীতে দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৯ জুলাই সকাল এগারেটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় দুর্যোগে জরুরী পরিস্থিতিতে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক সংলাপে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান লিখন,ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী এর ইনচার্জ মোঃ মানিক, শাহ বাজার মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ আবুল কাশেম সরকার, একশনএইড বাংলাদেশ- এর পার্টনারশীপ এন্ড প্রোগ্রাম এর ডেপুটি ম্যানেজার এমডি আরিফ সিদ্দিকী, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য জাহিন আলী রাতুল ও সিমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, ভলান্টিয়ার, ইমাম, শিক্ষক, স্কাউটস প্রতিনিধি ও এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য, ইন্সপিরেটর সিদরাতুল মুনতাহা সহ অনেকে।
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য আশ্রয়কেন্দ্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতামুক্ত এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে বিশেষ প্রস্তাব রাখেন।
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য আশ্রয়কেন্দ্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতামুক্ত এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে বিশেষ প্রস্তাব রাখেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0