হজ থেকে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কৃষক নেতা নাজিম উদ্দিন খান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হজ থেকে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কৃষক নেতা নাজিম উদ্দিন খান..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হজ থেকে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কৃষক নেতা নাজিম উদ্দিন খান..
হজ থেকে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কৃষক নেতা নাজিম উদ্দিন খান..
ছবি: সংগৃহীত
ভালুকা পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহম্মেদ টুটুল বলেন, “নাজিম ভাই আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি কৃষক দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্থতা ও নিরাপদে হজ পালন শেষে ফিরে আসায় আমরা আনন্দি..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নাজিম উদ্দিন খান নাজিম। দেশে ফিরে নিজ এলাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভালুকা উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় ভালুকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কৃষক দলের নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালুকা পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহম্মেদ টুটুল বলেন, “নাজিম ভাই আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি কৃষক দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্থতা ও নিরাপদে হজ পালন শেষে ফিরে আসায় আমরা আনন্দিত ও গর্বিত।”

নেতাকর্মীরা বলেন, এই শুভ প্রত্যাবর্তন তাঁদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator