ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ছবি: সংগৃহীত
রানের পাহাড়ে চাপা পড়ে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের..

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে টাইগাররা। শেষ পর্যন্ত ৯৯ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে সফরকারীদের। ঘরের মাঠে এটি শ্রীলঙ্কার টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়।

রান তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। শুরুতে কিছুটা স্থিরতা থাকলেও ষষ্ঠ ওভারে তানজিদকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। এরপর তৃতীয় উইকেটে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন দুশমান্থ চামিরার বলে।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের ওপর। সেখান থেকে ইমন ও তরুণ হৃদয় মিলে সামাল দেওয়ার চেষ্টা করলেও পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে যান ইমন। এরপর মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন পাটোয়ারিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র হৃদয় হাল ধরে ৫১ রানের ইনিংস খেললেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। শেষদিকে জাকের আলী অনিকের ২৭ রান কিছুটা চেষ্টা এনে দিলেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ২৮৫ রান। কুশল মেন্ডিসের ঝলমলে সেঞ্চুরি (১২৪) ও আসালাঙ্কার ৫৮ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।

ম্যাচের স্কোরকার্ড:

শ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার)
নিশাঙ্কা ৩৫, মেন্ডিস ১২৪, আসালাঙ্কা ৫৮
মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১

বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার)
হৃদয় ৫১, ইমন ২৮, মিরাজ ২৮, জাকের ২৭
আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator