ভালুকার পাঁচ রাস্তার মোড় বালিকা স্কুল সংলগ্ন রোড বেহাল অবস্থা-চরম দুর্ভোগে এলাকাবাসী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকার পাঁচ রাস্তার মোড় বালিকা স্কুল সংলগ্ন রোড বেহাল অবস্থা-চরম দুর্ভোগে এলাকাবাসী..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকার পাঁচ রাস্তার মোড় বালিকা স্কুল সংলগ্ন রোড বেহাল অবস্থা-চরম দুর্ভোগে এলাকাবাসী..
ভালুকার পাঁচ রাস্তার মোড় বালিকা স্কুল সংলগ্ন রোড বেহাল অবস্থা-চরম দুর্ভোগে এলাকাবাসী..
ছবি: সংগৃহীত
একসময় এই সড়কটি দিয়ে বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা যাতায়াত করত। বর্তমানে বিদ্যালয়টির প্রবেশপথ বদলে যাওয়ায় সেই পথ এখন ব্যবহার হয় মূলত এলাকার দোকানপাট, বসতবাড়ি এবং আশপাশের বসতিপল্লীতে চলাচলের জন্য। অথচ এই এ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থান পাঁচ রাস্তার মোড়। এখান থেকেই হাসপাতাল রোড, বাজার রোড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত প্রধান সড়কগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ। অথচ এই মোড়ের পাশ দিয়ে যাওয়া সরকারি বালিকা বিদ্যালয়ের পুরোনো রাস্তাটি বর্তমানে ভয়াবহ বেহাল দশার শিকার।

একসময় এই সড়কটি দিয়ে বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা যাতায়াত করত। বর্তমানে বিদ্যালয়টির প্রবেশপথ বদলে যাওয়ায় সেই পথ এখন ব্যবহার হয় মূলত এলাকার দোকানপাট, বসতবাড়ি এবং আশপাশের বসতিপল্লীতে চলাচলের জন্য। অথচ এই একটি পথই রয়েছে বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। প্রতি বছর বর্ষার মৌসুমে এই সড়কটি কাদা পানিতে তলিয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। হাঁটুসমান কাদা ও জমে থাকা বৃষ্টির পানিতে চলাচল কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে।

পাঁচ রাস্তার মোড়টি ভালুকার জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশন। এখান থেকেই অনেক রিকশা-ভ্যান, মোটরসাইকেল এবং পথচারী হাসপাতাল, বাজার এবং আন্তঃজেলা সড়কে যাতায়াত করেন। কিন্তু বালিকা বিদ্যালয়ের পাশের রাস্তাটি যেহেতু ছোটবড় যানবাহনের চলাচলের জন্য অপরিহার্য হয়ে উঠেছে, তাই তার এমন বেহাল দশা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তায় হেঁটে গেলে জুতা পায়ে রাখাও দায় হয়ে পড়ে। বৃষ্টির সময় তো পিচ্ছিল হয়ে পড়ে, হুমকির মধ্যে পড়তে হয় স্কুলপড়ুয়া বাচ্চা, বৃদ্ধ আর রোগীদের।”

আরেকজন ভুক্তভোগী, “আমাদের এলাকায় কারো অসুস্থ হলে এই রাস্তা দিয়েই হাসপাতালে নিতে হয়। এখন তো ভ্যানও ঢুকতে চায় না, কাদা সমস্যা হয়।”

স্থানীয়রা বলেন, বারবার অভিযোগ দিয়েও কোনো সাড়া মেলেনি। যেন দেখার কেউ নেই। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তাদের আহ্বান, অবিলম্বে এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

Hiçbir yorum bulunamadı


News Card Generator