নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি পেয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ, মতবিনিময় ও কাঠামোগত প্রস্তুতি শুরু হয়েছে।
সম্প্রতি উপজেলার প্রাণকেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন নিজে নান্দাইল উপজেলার বাসিন্দা হওয়ায় এ আসন ঘিরে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর আহ্বান জানাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। খুব শিগগিরই ওয়ার্ড পর্যায়েও কার্যকর কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে। আশিকিন আলম রাজন বলেন,
> “নান্দাইলকে আমরা গণমানুষের রাজনীতির পরীক্ষাগার হিসেবে গড়ে তুলতে চাই। এখানে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হবে যেখানে সত্য, ন্যায় ও জনস্বার্থই হবে একমাত্র মাপকাঠি।”
এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, দলটি তরুণ, আলেম-উলামা, শ্রমজীবী, কৃষক, নারীসহ সমাজের সব স্তরের প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যেতে চায়।
সচেতন নাগরিকরা মনে করছেন, এনসিপির বিকল্পমুখী রাজনীতি এ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
تطبيق «Eye News BD»
تعليقات 0