শামিম ফেরালেন সেঞ্চুরি হাঁকানো কুশাল মেন্ডিস'কে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শামিম ফেরালেন সেঞ্চুরি হাঁকানো কুশাল মেন্ডিস'কে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শামিম ফেরালেন সেঞ্চুরি হাঁকানো কুশাল মেন্ডিস'কে
শামিম ফেরালেন সেঞ্চুরি হাঁকানো কুশাল মেন্ডিস'কে
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বোলারদের চাপের মুখে পড়ে টানা দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়েছে শ্রীলঙ্কা..

মেহেদী হাসান মিরাজের বলে হিট উইকেট হয়ে ফিরেছেন জানিথ লিয়ানাগে। ব্যাকফুটে গিয়ে মিডউইকেট অঞ্চলে শট খেলেন তিনি। কিন্তু রানের জন্য দৌড় শুরু করার আগেই তার পা লেগে যায় স্টাম্পে। ১৭ বল খেলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পরের ওভারে আঘাত হানেন শামীম হোসেন পাটোয়ারি। সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন এই স্পিনার। শর্ট লেন্থ বলে বড় শট খেলতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়ে বসেন মেন্ডিস। বল উঠে যায় আকাশে, আর সহজ ক্যাচটি ধরেন বোলার শামীম নিজেই। 124 রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ হয় মেন্ডিসের লড়াই।

প্রতিবেদন লেখা চলাকালীন শ্রীলঙ্কার৷ সংংগ্রহ ২৫৯ রান ৭ উইকেটের বিনিময়ে। হাতে আছে এখনো ৩ ওভার। 

Nema komentara


News Card Generator