মেহেদী হাসান মিরাজের বলে হিট উইকেট হয়ে ফিরেছেন জানিথ লিয়ানাগে। ব্যাকফুটে গিয়ে মিডউইকেট অঞ্চলে শট খেলেন তিনি। কিন্তু রানের জন্য দৌড় শুরু করার আগেই তার পা লেগে যায় স্টাম্পে। ১৭ বল খেলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
পরের ওভারে আঘাত হানেন শামীম হোসেন পাটোয়ারি। সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন এই স্পিনার। শর্ট লেন্থ বলে বড় শট খেলতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়ে বসেন মেন্ডিস। বল উঠে যায় আকাশে, আর সহজ ক্যাচটি ধরেন বোলার শামীম নিজেই। 124 রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ হয় মেন্ডিসের লড়াই।
প্রতিবেদন লেখা চলাকালীন শ্রীলঙ্কার৷ সংংগ্রহ ২৫৯ রান ৭ উইকেটের বিনিময়ে। হাতে আছে এখনো ৩ ওভার।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট