কুতুবদিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুতুবদিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুতুবদিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় সম্পন্ন হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়ার সিনিয়র সাংবাদিক সকালের সময় প্রতিনিধি  অধ্যাপক নজরুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই চন্দন সরকার।

‎এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহদ চেয়ারম্যান, সদস্য সচিব সালাম কুতুবী, কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম ও লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, ছাত্রনেতা ও স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি’র কুতুবদিয়া-মহেশখালী অনলাইন করেসপনডেন্ট আবুল কাশেম।

‎আলোচনাসভা শেষে কেক কাটার মাধ্যমে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

No comments found


News Card Generator