সেই দলে ফিরেছেন দুই চমক—সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুণারত্নে।
নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পড়েছেন বাদ। কুড়ি ওভারের লড়াইয়ে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।
এই সিরিজের জন্য কদিন আগেই দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে দেখা যাবে মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। ওয়ানডে সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই আছেন দলে। নতুন সংযোজন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ আজই ঢাকা ছেড়েছেন শ্রীলঙ্কার উদ্দেশে।
১০ জুলাই – প্রথম টি-টোয়েন্টি, ক্যান্ডি
১৩ জুলাই – দ্বিতীয় টি-টোয়েন্টি, ডাম্বুলা
১৬ জুলাই – তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো
সব ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০টায় (বাংলাদেশ সময়)
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।