সাইনবোর্ডে চাঞ্চল্যকর বার্তা: ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ | আই নিউজ বিডি

সাইনবোর্ডে চাঞ্চল্যকর বার্তা: ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ডিজিটাল সাইনবোর্ডে এক চাঞ্চল্যকর বার্তা ভেসে ওঠার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলেজে
Eidok-এ শেয়ার
সাইনবোর্ডে চাঞ্চল্যকর বার্তা: ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ডিজিটাল সাইনবোর্ডে এক চাঞ্চল্যকর বার্তা ভেসে ওঠার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলেজের ছয়তলা ভবনের সাইনবোর্ডে ভেসে উঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, শেখ হাসিনা ফিরে আবার আসবে বীরের বেশে’। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় লোহাগড়া উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এই কাজ পরিকল্পিতভাবে রাতের আঁধারে করা হয়েছে। নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, “আমাদের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল এবং এলাকাজুড়ে টহল দিচ্ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা রাতের সময় এ কাজ করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।” এদিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ জানিয়েছেন, ঘটনার পর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সাইনবোর্ড অপারেটরদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Khác সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views