লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে গুস অ্যাটকিনসন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে গুস অ্যাটকিনসন

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে গুস অ্যাটকিনসন
লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে গুস অ্যাটকিনসন
ছবি: সংগৃহীত
এজবাস্টন টেস্টে ভারতের কাছে ৩৩৬ রানে বড় হার। সেই ম্যাচে ইংল্যান্ডের বোলাররা পারেননি ভারতকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতেও। এমন ব্যর্থতার পর লর্ডস টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন আনল ইংল্যান্ড।..

দলে যোগ হয়েছেন পেসার গুস অ্যাটকিনসন। তার অন্তর্ভুক্তিতে স্কোয়াডের সদস্য সংখ্যা এখন ১৬।এজবাস্টন টেস্টের আগেই স্কোয়াডে যুক্ত হয়েছিলেন জফরা আর্চার। যদিও একাদশে জায়গা হয়নি তার। লর্ডস টেস্টে অ্যাটকিনসন পেস আক্রমণে পাবেন আর্চার, ব্রাইডন কার্স, জশ টাং, ক্রিস ওকস, স্যাম কুক ও জেমি ওভারটনের সঙ্গ।

অ্যাটকিনসন মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন। সেই কারণে বাদ পড়েছিলেন প্রথম দুই টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে। তবে চোট কাটিয়ে ফিরেছেন এবার লর্ডস টেস্টে।

উল্লেখযোগ্যভাবে, গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ১২ উইকেট নিয়েছিলেন অ্যাটকিনসন। টেস্ট ইতিহাসে অভিষেকে এর চেয়ে ভালো পারফরম্যান্স আছে মাত্র চারজনের।

ইংল্যান্ডের স্কোয়াড (লর্ডস টেস্ট)

বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গুস অ্যাটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি স্মিথ, অলি পোপ, জো রুট, জেমি ওভারটন, জশ টাং ও ক্রিস ওকস।

לא נמצאו הערות


News Card Generator