যশোর চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে | আই নিউজ বিডি

যশোর

যশোর চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে

যশোর চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে
Eidok-এ শেয়ার
যশোর চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার

দিকে এই দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী নতুন রেললাইনটি (যা দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করে) সচল থাকলেও বাকি রুটগুলোতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনার মোংলা বন্দর থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা উথলী এলাকায় লাইনচ্যুত হওয়ার ফলে এই বিপর্যয় ঘটে।


ঘটনার পর খুলনা-যশোর-ঢাকা রুটের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।


এদিকে, রাত পৌনে ১০টায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, রাত ৯টা ১৫ মিনিটে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস এবং রাত ১১টায় ঢাকাগামী নকশী কাথা কমিউটার ট্রেনের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাত্রীদের অনেকে বিকল্প পরিবহন ব্যবস্থার চেষ্টা করছেন।

চুয়াডাঙ্গা রেলস্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views