দিনাজপুর থেকে উদ্ধার হলেন কলেজছাত্র আমির, দুজন আটক | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুর থেকে উদ্ধার হলেন কলেজছাত্র আমির, দুজন আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে এবং বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪)-কে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে ভূল্লী থানা প..
Eidok-এ শেয়ার
দিনাজপুর থেকে উদ্ধার হলেন কলেজছাত্র আমির, দুজন আটক
ছবি: সংগৃহীত

 

 

 

 

 

অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ভয় দেখালেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় অপহৃত ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর ৩য় তলার ৩১৪ নম্বর রুম থেকে ভিকটিম আমির হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে আটক করে পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হলেন বিরলের সাপাহারের জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন, বিরল দোগাছির মাজেদুরের ছেলে রেহান ইসলাম (২০)।

 

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান,গত ৩ জুলাই আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিনই ভূল্লী থানার খলিশাকুড়ি আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) সকাল সারে নয় টায় ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।”

 

ঘটনা জানার পরপরই আমিরের পরিবার ভূল্লী থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অনুসন্ধান চালায় এবং দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের উক্ত হোটেল থেকে অপারেশন চালিয়ে অপহরণকারীদের আটক করে।

ওসি সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 75 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 53 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 86 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 29 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ