নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির(এন সি পি) উপজেলা কার্যালয় উদ্বোধন

ময়মনসিংহের নান্দাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেত..
Podijeli na Eidoku
নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির(এন সি পি) উপজেলা কার্যালয় উদ্বোধন
Foto: arhiva

ময়মনসিংহের নান্দাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) উপজেলা কার্যালয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন৷ আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি খন্দকার সুফি আব্দুল্লাহ,নান্দাইল উপজেলা এন সি পির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম,আলহাজ্ব ওমর ফারুক সরকার, মুফতি আরিফুল ইসলাম এবং আব্দুল আলী। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আরিফুল ইসলাম।পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য মাহফুজুর রহমান আবাব। 

প্রধান অতিথির বক্তব্যে আশিকীন আলম রাজন বলেন:

আমরা একটি ন্যায়ভিত্তিক, আদর্শিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই—যেখানে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কোনো নাগরিককে আর কোনো দপ্তরের সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হবে না। বরং অধিকার তার দোরগোড়ায় পৌঁছে যাবে। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, নান্দাইলকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।”

 

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নাগরিক পার্টির মূলনীতি, লক্ষ্য ও আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও ঐতিহাসিক রূপ নেয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Vijesti iz okruga মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 40 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views