আপনার একটু সহানুভূতি ও সাহায্য একটি শিশুর পা, ভবিষ্যৎ ও জীবন বাঁচাতে পারে

আপনার একটু সহানুভূতি ও সাহায্য একটি শিশুর পা, ভবিষ্যৎ ও জীবন বাঁচাতে পারে।
שיתוף ב-Eidok
আপনার একটু সহানুভূতি ও সাহায্য একটি শিশুর পা, ভবিষ্যৎ ও জীবন বাঁচাতে পারে
צילום: ארכיון

ফেনীতে সিএনজি দুর্ঘটনায় ৫ বছরের শিশু সাইদুলের পা থেঁতলে গুরুতর আহত: অপারেশনের জন্য সাহায্যের আকুতি দরিদ্র বাবার

‎

‎মাত্র ৫ বছর বয়স। খেলাধুলা আর স্বপ্ন দেখার সময়। কিন্তু সেই বয়সেই সাইদুল ইসলাম রহমান নে-এর শৈশব থেমে গেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।

‎

‎ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা রাস্তার মাথা এলাকায় একটি সিএনজি তাকে ধাক্কা দিলে শিশুটির একটি পায়ের উপর দিয়ে চাকা উঠে যায়। মুহূর্তেই তার পায়ের তালু থেঁতলে যায় এবং চামড়া উঠে গিয়ে ভয়ানক জখম হয়। বর্তমানে তার পায়ের হাড় দেখা যাচ্ছে, চামড়া উঠে গেছে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে ছোট্ট সাইদুল।

‎

‎তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে দুই দিন চিকিৎসা চালিয়ে আর্থিক সংকটে আবারও ফেনীতে ফিরিয়ে আনা হয়।

‎

‎তার বাবা শরিফুল ইসলাম, একজন রিকশাচালক। অসহায় কণ্ঠে তিনি বলেন,

‎"ছেলের পায়ের অবস্থা খুব খারাপ। ডাক্তাররা আবার বলছে চট্টগ্রামে অপারেশন করতে হবে। আমি গরিব মানুষ, এই খরচ আমি বহন করতে পারছি না। দয়া করে কেউ যদি সাহায্য করেন, আমার ছেলেটাকে হয়তো বাঁচাতে পারব।"

‎

‎চিকিৎসকরা বলছেন, জরুরি অপারেশন না করলে পা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি জীবন ঝুঁকিতেও পড়তে পারে।

‎

‎📢 সাহায্য পাঠাতে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে:

‎📱 01873737623

‎📱 01837553567

‎

‎🧡 আপনার একটু সহানুভূতি ও সাহায্য একটি শিশুর পা, ভবিষ্যৎ ও জীবন বাঁচাতে পারে।

‎

‎একজন বাবার চোখের পানি থামাতে এগিয়ে আসুন।

‎

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים