নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত

বরিশালে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনায় নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।..
Eidok'ta paylaş
নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
Fotoğraf: derleme

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশ অনুসারে দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলার প্রধান আসামি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।

গত ৩১ মে বরিশালে জাপার কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর জাতীয় পার্টি কোতোয়ালি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতে জাপা আদালতে অভিযোগ দাখিল করে। গত মঙ্গলবার আদালত কোতোয়ালি থানার ওসিকে মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

জাপার জেলা সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরের ফকিরবাড়ি সড়কে জাপা কার্যালয়ে ভাঙচুর চালায়। ঘটনার পর থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হতে হয়। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ‘জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনও কাগজপত্র পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাবো।’

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করবো।’

প্রসঙ্গত, গত ৩১ জুন বিকালে বরিশালে জাপার মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। পাল্টা প্রতিরোধে জাপার কর্মীরা গণঅধিকার পরিষদের কর্মীদের বেধড়ক মারধর করে। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করে।

এই ঘটনার প্রেক্ষাপটে বরিশাল শহরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিভিন্ন বিশ্লেষণ করছেন। অনেকের মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politika বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 49 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politika শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 55 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politika গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 85 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views