বরগুনা

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর (বরগুনা-১) জমি জব্দ, ১৬ হিসাব ফ্রিজ

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর
Partilhar no Eidok
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর (বরগুনা-১) জমি জব্দ, ১৬ হিসাব ফ্রিজ
Foto: arquivo

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ব্যাংকে ১৬ হিসাবে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকাও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এ ছাড়া ব্যাংকে ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র ও গাড়ি ক্রয় বাবদ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-সহপরিচালক পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ জব্দের ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামায় মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তরে দুদকের মামলা দায়ের করা হয়েছে। তদন্তে এসব সম্পদ পাওয়া গেছে। তারা এগুলো বেহাত করার চেষ্টা করছেন। তাই উল্লিখিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Lei-Julgamento ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 120 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Lei-Julgamento শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 86 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Lei-Julgamento শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 90 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Lei-Julgamento শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 745 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Lei-Julgamento নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 115 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lei-Julgamento সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 88 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lei-Julgamento শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 109 Views