আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে রাজাকার ঢুকে মুক্তিযোদ্ধা তৈরি… | আই নিউজ বিডি

আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে রাজাকার ঢুকে মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভায় মোসলেম উদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি ‘মেশিন’ চালাতো যেখানে রাজাকারকে বানানো হতো মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাকে রাজাকার। গাইবান্ধায় আলোড়ন তোলা মন্তব্য।..
Eidok-এ শেয়ার
আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে রাজাকার ঢুকে মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে
ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "আওয়ামী লীগের একটি মেশিন ছিল, যেখানে তারা রাজাকারকে বানিয়ে দিত মুক্তিযোদ্ধা, আবার মুক্তিযোদ্ধাকেও বানানো হতো রাজাকার।"

বৃহস্পতিবার (৩ জুলাই) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “যারা ১৬ বছরের বেশি সময় ভারতের ইশারায় দেশ চালিয়েছে, তারা আসলে ভারতীয় রাজাকার। তারা এদেশের মানুষের নয়, ভারতের স্বার্থে কাজ করেছে।”

তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ত্যাগের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতি তাদের স্মরণ করবে।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা পরিষদের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডলসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই। সভায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।

মোসলেম উদ্দিন বলেন, “আজ যারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইতিহাসকে বিকৃত করছে, তারা মূলত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।”

তিনি বলেন, “আমাদের নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে। যারা স্বাধীনতাকে কুক্ষিগত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানোর ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে।”

অনুষ্ঠানের শেষভাগে গঠিত হয় গাইবান্ধা জেলা কমিটির নতুন নেতৃত্ব। সভাপতি হিসেবে মো. নুরুল আমীন সরদার ও সেক্রেটারি হিসেবে আব্দুস সবুর সরকারকে মনোনীত করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।

মোসলেম উদ্দিনের বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ব্যবহারের প্রসঙ্গ। তার মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা তার বক্তব্যে ব্যাপক সমর্থন জানিয়ে করতালির মাধ্যমে সাড়া দেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ