শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির… | আই নিউজ বিডি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন..

পুলক শেখ avatar   
পুলক শেখ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন..
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন..
ছবি: সংগৃহীত
****

ঢাকা, ২ জুলাই:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন মাসুদ-সহ সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্রনায়কত্বের প্রতিচ্ছবি। তাঁর আদর্শ অনুসরণ করেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির প্রতিটি কর্মী অঙ্গীকারাবদ্ধ।

לא נמצאו הערות


News Card Generator