২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬ | আই নিউজ বিডি

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬

দেশজুড়ে ডেঙ্গুর দাপট বাড়ছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৬ জন হাসপাতালে, মৃত্যু আরও একজনের। বরিশালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।..
Eidok-এ শেয়ার
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনের মতো বুধবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে ভয়ংকর এক চিত্র ফুটে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত একদিনে নতুন করে আরও ৪১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে। মৃত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুর বিস্তার যেভাবে রাজধানী ঢাকা ছাড়িয়ে দেশের অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়েছে, তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন।

নতুন রোগীদের অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এই মুহূর্তে দেশের মধ্যে সর্বাধিক। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছে ৯৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন বিভাগেও পরিস্থিতি ভয়াবহ। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন ৫৫ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ১৮ জন এবং রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন ৫১ জন রোগী।

এদিকে, বর্তমানে সারাদেশে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩১৩ জন, যার মধ্যে ঢাকায় ৩৪৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৬৭ জন। এই চিত্র থেকে বোঝা যায়, রাজধানীর বাইরের অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের বিস্তার দ্রুততর হচ্ছে।

২০২৪ সালের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১১ জন, এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এবং তৃতীয় সর্বোচ্চ হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নাগরিকদেরকে পুনরায় সতর্ক করা হয়েছে। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানিতে কোনোভাবেই মশা যেন ডিম না দিতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এডিস মশার বিস্তার সবচেয়ে বেশি হয়, তাই এখনই প্রতিরোধ না গড়লে আগামী দিনগুলো আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই হার অব্যাহত থাকলে আগামী কয়েক সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
তারা বলছেন, এইডিস মশা নিধনে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতাও জরুরি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী অন্যান্য কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 ভিউ