কাঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস, ক্ষুব্ধ জেলেদের বিক্ষোভ

অভিযানে ধ্বংস হওয়া জালের মালিক স্থানীয় জেলে অসীম। জাল ধ্বংসে ক্ষুব্ধ হয়ে তিনি ও কয়েকজন জেলে একই দিন রাত ৮টার দিকে বিক্ষোভ করেন এবং পরদিন ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন..
שיתוף ב-Eidok
কাঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস, ক্ষুব্ধ জেলেদের বিক্ষোভ
צילום: ארכיון

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়নের একটি খাল থেকে ৩০ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একটি বেহুন্দি (বাধা) জাল জব্দ করে তা ধ্বংস করে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযানে ধ্বংস হওয়া জালের মালিক স্থানীয় জেলে অসীম। জাল ধ্বংসে ক্ষুব্ধ হয়ে তিনি ও কয়েকজন জেলে একই দিন রাত ৮টার দিকে বিক্ষোভ করেন এবং পরদিন ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দাবি করা হয়, মৎস্য কর্মকর্তার নির্দেশে মৎস্য অফিসের কর্মী লতিফ ও রাকিব ঘুষ চেয়েছিলেন এবং ঘুষ না দেওয়ায় জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি বলেন,

 “নিষিদ্ধ বাধা ও কাচ্কি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব জাল জলজ প্রাণীর প্রজনন ও পরিবেশের জন্য ক্ষতিকর। অভিযোগে যেভাবে ঘুষের প্রসঙ্গ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমরা কোনো ঘুষের সঙ্গে জড়িত নই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ, মিরন, কৃষ্ণ, শ্যামল, রিপন, সুমন, স্বপন, শিভু, চিত্ত, ট্যাবা, পরিমলসহ ১০-১৫ জন জেলে দীর্ঘদিন ধরে এলাকায় নিষিদ্ধ বাধা ও কাচ্কি জাল ব্যবহার করে মাছ শিকার করছেন, যা সম্পূর্ণ অবৈধ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড חוק-בית משפט বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 78 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড חוק-בית משפט নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন חוק-בית משפט নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 69 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল חוק-בית משפט অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ חוק-בית משפט রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি חוק-בית משפט ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা חוק-בית משפט মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 193 Views