শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষার দাবি জানান।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নদীর তীরবর্তী এলাকাবাসী।

 

আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কোলচোরি পাতারচর গ্রামের শত শত নারী-পুরুষ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন।

 

ভুক্তভোগীরা জানান, প্রতি বছর নদী ভাঙনের শিকার হন তারা। সম্প্রতি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর নেতৃত্বাধীন একটি চক্র দিনরাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।তারা শুধু নদী নয়, নদীর তীরবর্তী ফসলি জমির মাটিও কেটে নিচ্ছে। এতে নদীভাঙন আরও তীব্রতর হচ্ছে এবং বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে ওই চক্রের সদস্যরা একাধিকবার বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন חדשות המחוז বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি חדשות המחוז মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 66 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু חדשות המחוז প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় חדשות המחוז মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি חדשות המחוז রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি חדשות המחוז খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু חדשות המחוז রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views