শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষার দাবি জানান।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নদীর তীরবর্তী এলাকাবাসী।

 

আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কোলচোরি পাতারচর গ্রামের শত শত নারী-পুরুষ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন।

 

ভুক্তভোগীরা জানান, প্রতি বছর নদী ভাঙনের শিকার হন তারা। সম্প্রতি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর নেতৃত্বাধীন একটি চক্র দিনরাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।তারা শুধু নদী নয়, নদীর তীরবর্তী ফসলি জমির মাটিও কেটে নিচ্ছে। এতে নদীভাঙন আরও তীব্রতর হচ্ছে এবং বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে ওই চক্রের সদস্যরা একাধিকবার বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 63 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ