যশোরে জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি পেশ করলো আপ বাংলাদেশ | আই নিউজ বিডি

যশোর

যশোরে জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি পেশ করলো আপ বাংলাদেশ

ইউনাইটেড পিপলস (আপ) যশোর জেলা কমিউনিকেশন টিম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন..
Eidokでシェア
যশোরে জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি পেশ করলো আপ বাংলাদেশ
写真:提供

আপ (ইউনাইটেড পিপলস) বাংলাদেশ-এর যশোর জেলা কমিউনিকেশন টিম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যশোরের সাধারণ জনগণের পক্ষ থেকে ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।


উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে- ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে “যশোর গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান এবং বার্ষিক কর্মসূচি অন্তর্ভুক্ত করা, রাজনৈতিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ পুনঃচালুর উদ্যোগ গ্রহণ, স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে জনঅভিযোগ কেন্দ্র স্থাপন, যশোরের ইতিহাসকে তুলে ধরতে একটি স্মারক জাদুঘর নির্মাণ, যশোর সদর হাসপাতালকে আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 

জেলা প্রশাসক স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও অগ্রগতি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি জনগণের স্বার্থে এই ধরনের গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানান।
এই সাক্ষাতে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হাসান শিশির এবং যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শামীম হোসেন, আরিফ ফয়সাল, ইয়াসির আরাফাত ও জেলা সংগঠক খালেদ বিন সাইফুদ্দীন প্রমুখ।


এই সৌজন্য সাক্ষাৎ ও দাবিপত্র প্রদানের মাধ্যমে আপ বাংলাদেশ, যশোর—একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গঠনে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views