রাজৈরে জামায়াতের উপজেলা কার্যালয় ও ইসলামি পাঠাগারের শুভ উদ্ধোধন। | আই নিউজ বিডি

রাজৈরে জামায়াতের উপজেলা কার্যালয় ও ইসলামি পাঠাগারের শুভ উদ্ধোধন।

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলা কার্যালয় ও ইসলামি পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে। ..
Eidok-এ শেয়ার
রাজৈরে জামায়াতের উপজেলা কার্যালয় ও ইসলামি পাঠাগারের শুভ উদ্ধোধন।
ছবি: সংগৃহীত

শুক্রবার (২৭ জুন) সকাল ৮ টায় রাজৈরের বন্দরনগরী টেকেরহাটের আবাসিক এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আহমেদ আকন এর সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেসুর রহমান। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাজলিসুল মুফাসসিরীন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাজলিসুল মুফাচ্ছিরিন মাদারীপুর জেলা সভাপতি মনিরুজ্জামান হামিদী, রাজৈর পৌরসভার 
জামায়াতের আমির শেখ মোশাররফ হোসেন, রাজৈর উপজেলা নায়েবে আমির মাস্টার নজরুল ইসলাম, মাজলিসুল মুফাচ্ছিরিন রাজৈর উপজেলা সভাপতি মুফতি আবুল হাসান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আলী হাসান ফকির, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল ফকির, ইসলামি আন্দোলনের ফেরদাউস মোড়লসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন ও কর্মীবৃন্দ।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy