নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আবির সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে মাইকিং ও বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বনপাড়া-মহিষভাঙ্গা এলাকার মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় তার রক্তমাখা সাইকেল। পরে সেখান থেকে কিছুটা দূরে বনলতার মসলা ফ্যাক্টরির পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয় আবীরের রক্তাক্ত মরদেহ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছিলাম। তারপরই খবর পাই রক্তমাখা সাইকেলের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি সু-পরিকল্পিত হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

注释 0

没有找到评论

相关文章

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর (Simplified): 犯罪 ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা (Simplified): 犯罪 শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views