নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশু আবিরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আবির সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে মাইকিং ও বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বনপাড়া-মহিষভাঙ্গা এলাকার মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় তার রক্তমাখা সাইকেল। পরে সেখান থেকে কিছুটা দূরে বনলতার মসলা ফ্যাক্টরির পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয় আবীরের রক্তাক্ত মরদেহ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছিলাম। তারপরই খবর পাই রক্তমাখা সাইকেলের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি সু-পরিকল্পিত হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جريمة মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جريمة কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جريمة আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جريمة সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جريمة থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جريمة সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جريمة কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views