পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও… | আই নিউজ বিডি

পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার 

(২৬জুন)এইচএসসি,আলিম ও এইচএসসি (বিএমটি) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ..
Eidok-এ শেয়ার
পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এ বছর উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৪শ’ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।কিন্তু প্রথম দিন এইচএসসি’র বাংলা প্রথমপত্র,আলিম-এর কোরআন মাজিদ ও এইচএসসি(বিএমটি)বাংলা বিষয়ে ২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।অনুপিস্থিত ছিলেন ৫২ জন পরীক্ষার্থী।
কেন্দ্র গুলো হচ্ছে ; পলাশবাড়ী সরকারি কলেজ, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও পলাশবাড়ী ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা।কেন্দ্র সমূহে সুষ্ঠ-নিরিবিলি ও শান্তি -পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল আলম,সহকারি কমিশনার (ভূমি) মো.আল-ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন পৃথক পৃথক ভাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এসময় পলাশবাড়ী সরকারি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ  প্রফেসর মো.হামিদ কলিম,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ,পলাশ বাড়ী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো.গোলাম মোস্তফা, ফরিকহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আব্দুল আলীম খন্দকার ও পলাশবাড়ী সিনিয়র(ডিগ্রী)মাদরাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views