পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও… | আই নিউজ বিডি

পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার 

(২৬জুন)এইচএসসি,আলিম ও এইচএসসি (বিএমটি) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ..
Eidok-এ শেয়ার
পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এ বছর উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৪শ’ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।কিন্তু প্রথম দিন এইচএসসি’র বাংলা প্রথমপত্র,আলিম-এর কোরআন মাজিদ ও এইচএসসি(বিএমটি)বাংলা বিষয়ে ২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।অনুপিস্থিত ছিলেন ৫২ জন পরীক্ষার্থী।
কেন্দ্র গুলো হচ্ছে ; পলাশবাড়ী সরকারি কলেজ, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও পলাশবাড়ী ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা।কেন্দ্র সমূহে সুষ্ঠ-নিরিবিলি ও শান্তি -পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল আলম,সহকারি কমিশনার (ভূমি) মো.আল-ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন পৃথক পৃথক ভাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এসময় পলাশবাড়ী সরকারি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ  প্রফেসর মো.হামিদ কলিম,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ,পলাশ বাড়ী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো.গোলাম মোস্তফা, ফরিকহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আব্দুল আলীম খন্দকার ও পলাশবাড়ী সিনিয়র(ডিগ্রী)মাদরাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ