জিসিএ প্রজেক্টের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু-স্মার্ট জীবিকায়নে নারীর বাজার সংযুক্তি ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..
שיתוף ב-Eidok
জিসিএ প্রজেক্টের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত
צילום: ארכיון

 

গতকাল সাতক্ষীরার লেক ভিউ রিসোর্টের হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং গ্রীন ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তা এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে পরিচালিত জেন্ডার-রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক নাজমুন নাহার। রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা আলোচনা করেন কৃষি বিপণণ অধিদপ্তর এর জেলা কৃষি বিপণণ কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা, এবং জিসিএ প্রকল্পের উপকারভোগী নারীদের প্রতিনিধিগণ।

উল্লেখ্য,জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া নারীদের জলবায়ু-স্মার্ট জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়নে জিসিএ প্রকল্পের কার্যক্রম চলছে।

নারীদের উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনায় সরাসরি সংযুক্তি নিশ্চিত করতে প্রকল্পটি ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের কার্যক্রম শুরু করেছে। আজকের কর্মশালাটি ছিল সে ধারাবাহিকতারই অংশ, যেখানে আলোচনার মাধ্যমে জিসিএ প্রকল্পের বিভিন্ন উদ্যোগ, জলবায়ু-স্মার্ট কৃষি, কৃষিপণ্য বিপণন, এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। এই কর্মশালার মাধ্যমে স্থানীয়ভাবে নারীদের জন্য বাজার সংযুক্তি এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের কার্যক্রমে ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা חדשות המחוז আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 17 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ חדשות המחוז বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* חדשות המחוז বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 82 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী חדשות המחוז ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা חדשות המחוז জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 35 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন חדשות המחוז ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি חדשות המחוז কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views