জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

****
Auf Eidok teilen
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
Foto: Archiv

জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত রেজাউল করিম কিনা পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও দানেজপুর এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সাথে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনার বিরোধ চলে আসছিল। গতকাল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে লাঠি দিয়ে মারধর করেন। এসময় তিনি গুরুতর আহত হলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, গতকাল পল্লীবিদ্যুৎ এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার খবর পেয়েছি। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Bezirksnachrichten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Bezirksnachrichten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 69 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Bezirksnachrichten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 31 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Bezirksnachrichten ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Bezirksnachrichten কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Bezirksnachrichten চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views