নওগাঁ

নওগাঁর ধামইরহাটে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা-২০২৪-২৫  বিতরণ উদ্বোধন করা হয়েছে। ..
Eidok-এ শেয়ার
নওগাঁর ধামইরহাটে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
ছবি: সংগৃহীত

 বুধবার (২৫ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ৪০২৭ জন কৃষকদের মধ্যে ২৩৩০ জনের প্রত্যেককে মাথাপিছু ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

 অন্যদিকে কৃষক পর্যায়ে মাথাপিছু প্রত্যেককে চারটি করে ৬০টি আমের চারা, ৪০ জনকে মরিচের চারা, ৯০ জন কৃষককে সবজির বীজ এবং সাতজন কৃষকদের মধ্যে পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দেওয়া হয়। 

 এছাড়াও তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্লাষ্টিকের বেড়াসহ ১৪০টি তাল গাছের চারা, ২৬০টি নারিকেল গাছের চারা এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ১১০০ জন শিক্ষার্থীদের মাথাপিছু প্রত্যেককে চারটি করে জাম, বেল ও নিম গাছের চারা দেওয়া হয়। 

 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী আবদুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী প্রমুখ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 75 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 34 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ