নওগাঁ

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবককের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।..
Delen op Eidok
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবককের মৃত্যু
Foto: archief

 নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজার এলাকায় মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।

 মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার নবাগত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, "রাত আনুমানিক সাড়ে দশটায় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।"

 তিনি আরও বলেন, "স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই এলাকা থেকে ভাঙাচোরা অবস্থায় ব্যাটারি চালিত একটি ইজি পাওয়ার উদ্ধার করা হয়েছে।"

 নিহত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন নাকি বাইকে যাচ্ছিলেন এ বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত চিহ্ন লক্ষ্য করা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District Nieuws মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ District Nieuws সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District Nieuws আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District Nieuws বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District Nieuws বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District Nieuws ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District Nieuws জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views