ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন (১৫) নিহত হয়েছেন। ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাবার সিএনজি অটোরিকশায় করে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল রাবিয়াতুন। খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে আসা একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। এতে কয়েকজন বাসযাত্রী আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 62 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 47 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 75 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 21 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 ভিউ