নওগাঁ

নওগাঁর ধামইরহাটে জাতীয় ফলমেলা উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুইদিন ব্যাপী জাতীয় ফলমেলা- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” ..
Auf Eidok teilen
নওগাঁর ধামইরহাটে জাতীয় ফলমেলা উদ্বোধন
Foto: Archiv

 বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে  এই মেলার উদ্বোধন করা হয়।

 উদ্বোধন শেষে ফলমেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান। এসময় দেশী ও বিদেশী নানান জাতের ফলের সঙ্গে পরিচিত হতে হুমরি খেয়ে পড়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ফলগুলোর মধ্যে ছিল, দেশি জাতের সাদা ও লাল জামরুল, পিচ ফল, করমচা ও দেশি জাম। আমের মধ্যে নাগফজলী আম, কাটিমন, ডকমাই, রেড ম্যাংগো, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি বা সূর্য ডিম আম, কিং অফ চাকাপাথ আম এবং কুমড়াজালী আম।

এছাড়াও বাউ ড্রাগন-২, অগ্নিশ্বর কলা, মাল্টা, বেল, বন কাঁঠাল, মিষ্টি তেঁতুল, জি-৯ কলা, দেশি তাল, তৃপ্তি জাতের তরমুজ ও দেশি খেজুর প্রভৃতি। 

ইউএনও জেসমিন আক্তার বলেন, স্থানীয় জনগণ ও কৃষকেরা যেন এসব আম দেখে উদ্বুদ্ধ হন। এবং তারা বাড়ির আঙিনা, পরিত্যক্ত জমিতে ফলের বাগান  গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে যেন সাবলম্বী হয়ে ওঠেন এ কারণেই দুইদিন ব্যাপী দেশি ও বিদেশী জাতের ফলের মেলা উদ্বোধন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ প্রমুখ। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Bezirksnachrichten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Bezirksnachrichten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 48 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 29 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Bezirksnachrichten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 27 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Bezirksnachrichten ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Bezirksnachrichten কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Bezirksnachrichten চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views