ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা… | আই নিউজ বিডি

ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা, জনদুর্ভোগ চরমে

নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তায় চলছে চরম দুর্ভোগ। এক সময়ের চলাচল উপযোগী রাস্তাটি এখন কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ..
Eidok-এ শেয়ার
ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা, জনদুর্ভোগ চরমে
ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, বালু টলি ও মহেন্দ্র গাড়ির চাকার চাপে রাস্তাটি এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে নদী বা খাল থেকে বালু উত্তোলন করে এসব টলি গাড়ি যখন প্রতিদিন এই রাস্তায় চলাচল করে, তখন কাদা জমে যায় এবং রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়।

 

প্রায় ৫-৭ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন। স্কুল, কলেজ, হাটবাজার, চিকিৎসা বা জরুরি কাজেও এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষকে।

 

প্রবাসফেরত আসাদুল ইসলাম জানান, “আগে রাস্তাটা ভালো ছিল। এখন বাড়িতে এসে দেখি, রাস্তায় কাদা ছাড়া কিছুই নেই। বালু ব্যবসার নামে যেভাবে টলি গাড়ি চালিয়ে রাস্তাটা ধ্বংস করেছে, তা মেনে নেওয়ার মতো না। প্রশাসনের কোনো নজর নেই।”

 

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি মেরামত করতে হবে এবং অবৈধ বালু পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

জনগণের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে রক্ষা করে মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের প্রধান এই রাস্তাটি।

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 4 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 16 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ضلع کی خبریں সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 20 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ضلع کی خبریں কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ضلع کی خبریں ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ضلع کی خبریں মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views