ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা… | আই নিউজ বিডি

ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা, জনদুর্ভোগ চরমে

নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তায় চলছে চরম দুর্ভোগ। এক সময়ের চলাচল উপযোগী রাস্তাটি এখন কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ..
Eidok-এ শেয়ার
ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা, জনদুর্ভোগ চরমে
ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, বালু টলি ও মহেন্দ্র গাড়ির চাকার চাপে রাস্তাটি এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে নদী বা খাল থেকে বালু উত্তোলন করে এসব টলি গাড়ি যখন প্রতিদিন এই রাস্তায় চলাচল করে, তখন কাদা জমে যায় এবং রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়।

 

প্রায় ৫-৭ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন। স্কুল, কলেজ, হাটবাজার, চিকিৎসা বা জরুরি কাজেও এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষকে।

 

প্রবাসফেরত আসাদুল ইসলাম জানান, “আগে রাস্তাটা ভালো ছিল। এখন বাড়িতে এসে দেখি, রাস্তায় কাদা ছাড়া কিছুই নেই। বালু ব্যবসার নামে যেভাবে টলি গাড়ি চালিয়ে রাস্তাটা ধ্বংস করেছে, তা মেনে নেওয়ার মতো না। প্রশাসনের কোনো নজর নেই।”

 

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি মেরামত করতে হবে এবং অবৈধ বালু পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

জনগণের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে রক্ষা করে মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের প্রধান এই রাস্তাটি।

 

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 59 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views