চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা কিরণ আটক | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা কিরণ আটক

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪)–কে আটক করেছে সেনাবাহিনী।..
Condividi su Eidok
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা কিরণ আটক
Foto: archivio

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪)–কে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে গুলশানপাড়ায় তার নিজ বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাজমুল আরেফিন কিরণ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে কিরণের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।


আটকের পর নাজমুল আরেফিন কিরণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, থানায় হস্তান্তরের পর প্রক্রিয়া অনুযায়ী কিরণকে আদালতে সোপর্দ করা হবে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notizie del distretto ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views