মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

মোহাম্মদ শাহিন, জামালপুর
Eidok'ta paylaş
মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 
Fotoğraf: derleme

জামালপুরের মাদারগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে খরকা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা 
পিকন কুমার সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল প্রমূখ। 
 
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
 
এ সময় বক্তারা বলেন, কৃষিখাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন দেশের গ্রামীণ জনগণ। এসব উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
 
এছাড়াও কৃষকদের পারিবারিকভাবে তরল জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি চর্চা প্রসারে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
 
পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক ও সুধী জন  অংশ নেন।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা İlçe Haberleri আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 21 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ İlçe Haberleri বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* İlçe Haberleri বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন İlçe Haberleri ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি İlçe Haberleri কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views