শান্তিগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের… | আই নিউজ বিডি

শান্তিগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে, নির্দোষ, নিরপরাধ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামি করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মামলা থেকে নাম ..
Eidok-এ শেয়ার
শান্তিগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সোমবার(১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন৷ 

আনছার উদ্দিন তার বক্তব্যে বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনও বিএনপি নেতাদের মিথ্যা মামলার আসামি করে হয়রানি করছে স্বৈরাচারের দোসররা৷ যারা গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় এই এলাকায় বিএনপি নেতাদের নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছিলো তারাই নিজেদের পারিবারিক বিবাদে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় মিথ্যা আসামি করেছে। মূলত এই ঘটনার সাথে নূর আলীর কোন সম্পৃক্ততা নেই। 

তিনি আরও বলেন, আমরা সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্ত পূর্বক  নূর আলীর নাম এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। এবং অনতিবিলম্বে শান্তিগঞ্জ থানার ওসিসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে৷  যদি নুর আলীকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেয়া হয় তাহলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এই এলাকার আপামর জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে৷

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, এবাদুর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির জিলানী, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুর রহমান মানিক প্রমুখ৷ 

মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, রেজাউল করিম রাজু, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মিয়া, তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, হাবিবুর, রায়হান মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল করিম মাছুম, শাহাদাত হোসেন কামরান, সুমন আহমদ, সিদ্দিকুর রহমান পাপ্পু ও আল আমিনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন פוליטיקה সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 22 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 104 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views