জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ০২ জন গ্রেপ্তার

****
Podijeli na Eidoku
জয়পুরহাটের পাঁচবিবি থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ০২ জন গ্রেপ্তার
Foto: arhiva
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকা থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর থানাধীন 
কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে
মোঃ বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি থানাধীন 
দানেশপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে  মোঃ মোরসালিন সরকার (২৩)।
 
গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। 
 
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামী বাবুল এবং মোরসালিনদ্বয় কষ্টিপাথর মূর্তি পাচারকারী। তারা কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।
 
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গতকাল প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তিটি পার্শবর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখে এবং ধৃত আসামী বাবুল আরো জানায় যে, সুযোগবুঝে ধৃত আসামী মোরসালিন এর মাধ্যমে উল্লেখিত প্রাচীন কালো পাথরের (কষ্টিপাথর) “বিষ্ণু মূর্তি” টি পাচার করবে। ধৃত আসামী বাবুল এবং মোরসালিন অবৈধভাবে প্রাচীন মূল্যবান কালো পাথরের (কষ্টিপাথর) বিষ্ণু মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শবর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে The Special Powers Act, ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।
 
এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদেরকে  হস্তান্তর করা হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Zločin রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Zločin সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 38 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Zločin গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Zločin সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 88 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Zločin কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Zločin চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Zločin সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 105 Views