অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীদের ক্ষোভ: যমুনা সেতুর পশ্চিম পাশে বাস ভাঙচুর!

****
مشاركة على Eidok
অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীদের ক্ষোভ: যমুনা সেতুর পশ্চিম পাশে বাস ভাঙচুর!
الصورة: مجمّعة

নাজমুল:সিরাজগঞ্জ, শনিবার, ১৪ জুন ২০২৫ ইং পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের কর্মস্থলে ফিরছেন লাখো মানুষ। কিন্তু এই যাত্রা হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। পরিবহন মালিকরা ইচ্ছেমতো বাড়িয়ে নিচ্ছে ভাড়া—২০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়!

 

আজ শনিবার সকালে যমুনা সেতুর পশ্চিম পাশে কড্ডার মোড় এলাকায়, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা কয়েকটি বাসে ভাঙচুর চালান।

ভুক্তভোগী এক যাত্রী বলেন "২০০ টাকার জায়গায় ১০০০ টাকা ভাড়া নিচ্ছে। আমরা সাধারণ মানুষ যাব কোথায়? পুলিশও কিছু বলছে না।"

 

এ ঘটনায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা এখনও অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়—কারো হাতে টাকা নেই, কারো মধ্যে ক্ষোভে ফুঁসে উঠছে প্রতিবাদ।

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। না হলে প্রতিবার ঈদের পর এমন ভোগান্তি অনিবার্য হয়ে উঠবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ جريمة লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 42 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ جريمة যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 73 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার جريمة আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 88 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক جريمة ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা جريمة মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 411 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক جريمة নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক جريمة সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views