কালকিনিতে রাস্তা উন্নয়নে এক পরিবার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ উদ্যোগ | আই নিউজ বিডি

কালকিনিতে রাস্তা উন্নয়নে এক পরিবার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ উদ্যোগ

বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
কালকিনিতে রাস্তা উন্নয়নে এক পরিবার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ উদ্যোগ
ছবি: সংগৃহীত

 মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী এলাকায় এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। 

১৪ই জুন (শনিবার) সকাল ৮ ঘটিকার সময় এক পরিবার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাসুদ হাওলাদার এর পক্ষ থেকে উত্তর রাজদী বাবুল মৃধার বাড়ি থেকে রহিম বেপারীর নতুন বাড়ি পর্যন্ত রাস্তায় বালু ভরাট কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুবই করুণ ছিল। বর্ষার সময় কাদা ও পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। এবার সেই দুর্ভোগ দূর করতে এগিয়ে এলেন জনাব মাসুদ হাওলাদার।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। সবার মুখে ছিল স্বস্তির হাসি ও কৃতজ্ঞতা।

জনাব মাসুদ হাওলাদার বলেন, এই রাস্তাটি এলাকাবাসীর অন্যতম প্রধান চলাচলের পথ। তাদের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। এক পরিবার ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এলাকাবাসীর পক্ষ থেকে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, “এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। আমরা কৃতজ্ঞ এমন একজন মানুষের প্রতি, যিনি নীরবে-নিভৃতে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন।”

 

এই রকম মানবিক উদ্যোগ যেন সমাজের প্রতিটি স্তরে অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়ে — সেই প্রত্যাশাই সকলের।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Bezirksnachrichten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 46 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Bezirksnachrichten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 25 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Bezirksnachrichten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 52 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Bezirksnachrichten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Bezirksnachrichten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views