খুলনা

খুলনায় বিকাশ ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই

বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।..
Dela på Eidok
খুলনায় বিকাশ ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই
Foto: arkiv

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় বনি আমিন বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রূপসা ডিগ্রি কলেজের পাশে তার একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।

ঘটনার বর্ণনায় বনি আমিন জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করার সময় হেলমেট পরা দুইজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে মাংসপেশীতে লাগে।


এরপর দুর্বৃত্তরা দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও কিছু মোবাইল মিনিট কার্ড লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheter আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 19 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheter বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheter বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 83 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheter ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheter জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Distriktsnyheter ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Distriktsnyheter কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views