খুলনা

খুলনায় বিকাশ ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই

বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।..
Eidok-এ শেয়ার
খুলনায় বিকাশ ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় বনি আমিন বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রূপসা ডিগ্রি কলেজের পাশে তার একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।

ঘটনার বর্ণনায় বনি আমিন জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করার সময় হেলমেট পরা দুইজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে মাংসপেশীতে লাগে।


এরপর দুর্বৃত্তরা দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও কিছু মোবাইল মিনিট কার্ড লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 15 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 71 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 32 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ